📅 বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ 🔒 ইএমএস লগইন
হোম  /  একাডেমিক পরিচিতি (Academic Overview)

একাডেমিক পরিচিতি (Academic Overview)

চৌকুড়ী উচ্চ বিদ্যালয়-এর শিক্ষাদর্শন, শিখন পরিবেশ, একাডেমিক লক্ষ্যমাত্রা এবং পাঠদান পদ্ধতির সামগ্রিক চিত্র।

প্রাতিষ্ঠানিক শিক্ষাদর্শন ও একাডেমিক রূপকল্প

মেধা, নৈতিকতা ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে একবিংশ শতাব্দীর উপযোগী নাগরিক গঠন

১৯৯৩ সালে প্রতিষ্ঠার পর থেকে চৌকুড়ী উচ্চ বিদ্যালয় নাঙ্গলকোট ও পার্শ্ববর্তী অঞ্চলের শিক্ষার্থীদের মানসম্মত মাধ্যমিক শিক্ষা নিশ্চিত করে আসছে। আমাদের একাডেমিক কার্যক্রমের মূল ভিত্তি হলো পাঠ্যপুস্তকের তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি বিজ্ঞানাগার, কম্পিউটার ল্যাব, গ্রন্থাগার চর্চা এবং সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে প্রতিটি শিক্ষার্থীর সুপ্ত প্রতিভার বিকাশ ঘটানো।